× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুনে ইন্দোনেশিয়ার মূল্যস্ফীতি কমেছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৪:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনে ইন্দোনেশিয়ার বার্ষিক মূল্যস্ফীতি ৩ দশমিক ৫২ শতাংশে নেমে এসেছে। বিগত ১৪ মাসের মধ্যে জুনে সর্বনিম্ন স্তরে নেমেছে দেশটির মূল্যস্ফীতি। এর আগে গত মে মাসে ইন্দোনেশিয়ার মূল্যস্ফীতি ৪ শতাংশ ছিল। দুই মাস ধরে দেশটির মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা অতিক্রম করেনি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার পরিসংখ্যান ব্যুরো।

এদিকে ভোক্তা মূল্যস্ফীতি ২০২২ সালের এপ্রিলের পর থেকে চলতি বছরের জুনে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। রয়টার্সের ভোক্তা মূল্যস্ফীতির একটি জরিপের তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতি ৩ দশমিক ৬৪ শতাংশের নিচে নেমেছে, যা মে মাসে প্রত্যাশিত ছিল ৪ শতাংশের চেয়ে কম।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার মূল্যস্ফীতি ২০২২ সালের সেপ্টেম্বরে ৬ শতাংশে পৌঁছে ছিল। তারপর থেকে ধীরে ধীরে মূল্যস্ফীতি নিম্নমুখী রয়েছে। কারণ ব্যাংক অব ইন্দোনেশিয়া সব পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে গত আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সুদের হার মোট ২২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।

এদিকে মে মাসের আগে দেশটির ভোক্তা মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের ২ থেকে ৪ শতাংশে থাকার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছিল। তাই নীতি সুদহার কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। 

ইন্দোনেশিয়ার পরিসংখ্যান ব্যুরোর উপপ্রধান পুদজি ইসমারতিনি এক সংবাদ সম্মেলনে বলেন, জুনে পরিবহন খরচ, খাবারের দাম এবং বাড়িভাড়া বেড়েছে। তবে একই সময়ে টেলিযোগাযোগ এবং কিছু আর্থিক পরিষেবার খরচ কমেছে। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা