× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রেডিট সুইসের অর্থ না দেওয়ার ফন্দি ইউবিএসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ২১:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অধিগ্রহণকৃত ক্রেডিট সুইস ব্যাংকের নিরাপত্তা তহবিলের এক হাজার কোটি ডলার না দেওয়ার ফন্দি এঁটেছে ব্যাংকিং প্রতিষ্ঠান ইউবিএস। সুইজারল্যান্ডের অন্যতম ব্যাংকটি চাচ্ছে আগামী ৩১ আগস্ট তাদের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের সময় নিরাপত্তা তহবিলের এই অর্থের তথ্য যুক্ত রাখবে না। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউবিএস। একই সঙ্গে ক্রেডিট সুইসের পক্ষ থেকে করা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এদিকে চলতি বছরের জুনে ইউবিএস সুইস সরকারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায়। যার অধীনে ক্ষতি কাটিয়ে উঠতে ৯০০ কোটি সুইস ফ্রাঙ্ক প্রদানের নিশ্চয়তা দেয় সরকার। এ ছাড়া ইউবিএস তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের সম্পদ বিক্রির মাধ্যমে ৫০০ কোটি ফ্রাঙ্কের ক্ষতি সামলে উঠতে চায়। 

এদিকে সুইস সরকার বলছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং ঝুঁকি কমিয়ে আনতে গ্যারান্টির আশ্রয় যতটা সম্ভব এড়ানোর পথে হাঁটছে সরকার এবং ইউবিএস। এ ছাড়াও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লোকসানের খতিয়ান পাওয়া যাবে বলেও ধারণা করছে সুইস সরকার। 

এ বিষয়ে ইউবিএসের প্রধান নির্বাহী সার্জিও এরমোটি বলেন, ক্রেডিট সুইস হস্তান্তরের খরচ কমাতে সম্ভাব্য সবকিছু করবে ইউবিএস। সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা