× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের চিপ রপ্তানিতে লাগাম টানল নেদারল্যান্ডস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ২১:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কম্পিউটারের সেমিকন্ডাক্টর (চিপ) উত্পাদন সরঞ্জাম রপ্তানিতে লাগাম টানতে নতুন নিয়ম চালু করেছে নেদারল্যান্ডস। দেশটি যুক্তরাষ্ট্রের চাপে পড়ে চিপ রপ্তানিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। এর আগেও চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র, জাপান ও নেদারল্যান্ডস।

বিশ্বের সবচেয়ে বড় দুটি অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন। জ্বালানি তেলের পর মূল্যবান সম্পদ চিপের বাজারের আধিপত্য ধরে রাখতে লড়াই চলছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে।

গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্র চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। যাতে বিশ্বের কোনো কোম্পানি চিপ তৈরির সরঞ্জাম এবং মার্কিন প্রযুক্তি সংবলিত সফটওয়্যারগুলো চীনে বিক্রি করতে না পারে। কারণ সিলিকনের এই ক্ষুদ্র টুকরোগুলোকে কেন্দ্র করে রয়েছে ৫০ হাজার কোটি ডলারের বিশাল ব্যবসা। বিশ্লেষকদের মতে, চিপের বাজার আকার ২০৩০ সাল নাগাদ দ্বিগুণ হবে।

তবে এ বিষয়ে নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুধু এটাই জানিয়েছে, দেশটিতে নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে চীন সরকার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, এ সিদ্ধান্তটি কোনো পক্ষের নিরাপত্তার স্বার্থে নয় এবং এটি চিপ উত্পাদন ও সরবরাহ চেইনকে প্রভাবিত করবে না। সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা