প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৫:৩১ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৫:৪১ পিএম
ছবি : সংগৃহীত
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ধর্মঘট পালন করছেন কয়েক হাজার বন্দর শ্রমিক। গত মার্চে শেষ হওয়া চুক্তি নবায়নে ব্যর্থ হওয়ায় শনিবার এই কর্মসূচি শুরু করেছে শ্রমিক ইউনিয়ন।
ব্রিটিশ কলাম্বিয়া মেরিটাইম এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) বলেছে, মধ্যস্থতাকারীদের সহযোগিতায় তারা ইন্টারন্যাশনাল লংশোর অ্যান্ড ওয়ারহাউস ইউনিয়ন কানাডার (আইএলডব্লিউইউ কানাডা) সঙ্গে ২৯ ও ৩০ জুন বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। বিসিএমইএ এক বিবৃতিতে বলেছে, দুর্ভাগ্যবশত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।
আইএলডব্লিউইউ কানাডা প্রদেশটির ৩০ টার্মিনালে কর্মরত শ্রমিকদের সংগঠন। যার সদস্য প্রায় সাড়ে ৭ হাজার।
এদিকে কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস (সিএফআইবি) এক বিবৃতিতে বলেছে, ধর্মঘট কানাডার অর্থনীতি ও ক্ষুদ্র ব্যবসার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। বন্দরের কার্যক্রম নিশ্চিত করতে সরকারের এগিয়ে আসা উচিত।
নিয়ম অনুসারে ধর্মঘটের তিন দিন আগে ঘোষণা দিতে হয়। সেই নিয়ম মেনে গত ২৮ জুন ইউনিয়ন বলেছে, তারা ৭২ ঘণ্টা ধর্মঘটে যাচ্ছে। সূত্র : রয়টার্স