× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের ছুটিতে যা থাকছে ফ্যান্টাসি কিংডমে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৮:০৯ পিএম

ঈদের ছুটিতে যা থাকছে ফ্যান্টাসি কিংডমে

পবিত্র ঈদুল আজহার ছুটিতে নিজেদের রাইডগুলোকে আরও আকর্ষণীয় করে তুলে ধরার কথা জানিয়েছে দেশের বেসরকারি থিম পার্ক ফ্যান্টাসি কিংডম।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের ছুটির দিনগুলোকে আরও উৎসবমুখর করে নতুন স্মৃতির জন্য নানা রকম আয়োজন করা হয়। ঈদের ছুটিতে আনন্দ-উল্লাসের সবচেয়ে সেরা উপায় হচ্ছে দেশের সর্ববৃহৎ থিম পার্ক ফ্যান্টাসি কিংডম ঘুরে আসা। 

ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে রয়েছে মজাদার সব অ্যাডভেঞ্চার রাইডস, গেম জোন, সুস্বাদু খাবার, ওয়াটার পার্ক, গো-কার্ট ছাড়াও ঈদ উপলক্ষে বিশেষ সব আয়োজন, যা সব বয়সি অতিথিদের ঈদের আনন্দ বহুগুণে বাড়াতে সক্ষম। 

থিম পার্ক জগতের এক আশ্চর্যের নাম ফ্যান্টাসি কিংডম, যেখানে রয়েছে সব বয়সি ভ্রমণপিপাসুদের জন্য দারুণ সব আয়োজন। এখানে রয়েছে মনোমুগ্ধকর পরিবেশে বড়দের জন্য রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, ইজি-ডিজি, সান্তা মারিয়ার মতো রোমাঞ্চকর সব রাইডস আর ছোটদের জন্য হাইওয়ে কনভয়, হ্যাপি ক্যাঙ্গারু, পনি অ্যাডভেঞ্চার কিংবা কিডস বাম্পার কারের মতো মজার রাইডস। শহুরে কোলাহল থেকে দূরে, ঈদের বিশেষ দিনটিকে আরও উপভোগ্য করার জন্য এখানে ম্যাজিক শো, অ্যাক্রোবেট শো আর লাইভ পারফরম্যান্সের ব্যবস্থা রয়েছে। 

ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের ভেতরেই রয়েছে ওয়াটার কিংডম। এই ওয়াটার পার্কে গরমকালকে হার মানিয়ে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কাটাতে পারবেন সুন্দর কিছু মুহূর্ত। প্রবেশমুখেই পার করতে হয় মনোমুগ্ধকর ভার্চুয়াল অ্যাকুয়ারিয়াম টানেল, যার ভেতরে কৃত্রিম ঢেউয়ে ভাসিয়ে দেওয়া হচ্ছে চারপাশ। ওয়েভ পুল ওয়াটার কিংডমের সবচেয়ে বড় আকর্ষণ, এ ছাড়াও রয়েছে স্লাইড ওয়ার্ল্ড, ফ্যামিলি পুল, টিউব স্লাইড, লেজি রিভারসহ আরও নানান ধরনের রাইডস। ঈদ উপলক্ষে আয়োজন করা হয় ডিজে পার্টি আর ডান্স শো। 

যারা অ্যাডভেঞ্চার আর থ্রিল পছন্দ করেন তবে ফ্যান্টাসি কিংডমের এক্সট্রিম রেসিং তার জন্য হবে সঠিক জায়গা। এক্সট্রিম রেসিংয়ের আঁকাবাঁকা ট্রাকে গো-কার্টিং করার প্রতিটি মুহূর্তই শ্বাসরুদ্ধর। 

সময়ের চাকা ঘুরিয়ে দিয়ে বাংলার ইতিহাস আর কৃষ্টির মাঝে উৎসবমুখর দিন কাটানোর সুযোগও রয়েছে ফ্যান্টাসি কিংডমের হ্যারিটেজ পার্কে। সুন্দর কারুকার্যমণ্ডিত এই পার্কে রয়েছে দেশের ঐতিহাসিক নিদর্শনসমূহের রেপ্লিকা, যা দর্শনার্থীদের নিয়ে যাবে সেই সময়ের সমাজব্যবস্থায় আর সংস্কৃতির সঙ্গে বন্ধন আরও দৃঢ় করবে। 

ফ্যান্টাসি কিংডমে বিশাল অ্যাডভেঞ্চার আর উৎসাহে দিন পার করার পর ক্লান্তি দূর করে নিজেকে রিফ্রেশ করে নেওয়ার জন্যও বিশেষ ব্যবস্থা করা আছে রিসোর্ট আটলান্টিসে। ওয়াটার কিংডমসংলগ্ন তিন তারকাবিশিষ্ট এই রিসোর্টে আছে অত্যাধুনিক সব সুবিধা, ইনডোর গেমিং, মুখরোচক খাবারের আয়োজন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা