× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাবান্ধা স্থলবন্দর ৬ দিন বন্ধ

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ২১:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চার দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সোমবার (২৬ জুন) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি বলেন, বন্ধের বিষয়ে একটি চিঠি নেপাল, ভুটান ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী সিএনএফ ব্যবসায়ীদের পাঠানো হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর সূত্র জানায়, বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সব সদস্যের মতামতের ভিত্তিতে ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ২ জুলাই রবিবার বিকাল ৬টা পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই সকাল ৯টা থেকে আগের মতো যথাসময়ে কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা