× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা দশমবারের মতো সিআইপি হলেন মহিউদ্দিন মোনেম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১২:৫১ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ১৩:২০ পিএম

এএসএম মহিউদ্দিন মোনেম

এএসএম মহিউদ্দিন মোনেম

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এবং আবদুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম মহিউদ্দিন মোনেম ২০২১ সালে দেশের রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে দশমবারের মতো সিআইপি সম্মাননা পেয়েছেন।

রবিবার (২৫ জুন) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সম্মাননা প্রদান করেন।

মহিউদ্দিন মোনেম বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য একাধিকবার রাষ্ট্রপতি পুরস্কার এবং পরপর ছয়বার জাতীয় রপ্তানি ট্রফিতে ভূষিত হয়েছেন।

তিনি ২০১৩ সাল থেকে টানা আটবার সেরা করদাতার স্বীকৃতিও পেয়েছেন। গত বছর শিল্প মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ সম্মানে ভূষিত হন।

তিনি প্রখ্যাত শিল্পপতি মরহুম আবদুল মোনেমের কনিষ্ঠ পুত্র। তিনি একাধারে বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা