× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পে ৪০ কোটি ডলার দিচ্ছে এডিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২১:১৯ পিএম

দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পে ৪০ কোটি ডলার দিচ্ছে এডিবি

দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত নতুন সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ করতে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার বা ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে পারবে বাংলাদেশ। 

প্রকল্পটি ২০১০ সালের ১ জুলাই থেকে চলছে। আগামী ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে।

রবিবার (২৫ জুন)  অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সম্মেলন কক্ষে এডিবি ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে চুক্তিতে সই করেন অফিসার ইন বাংলাদেশ আবাসিক মিশনের (বিআরএম) মিস্টার ঝিয়াংবো নিং। অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবি আবাসিক মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইআরডি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার জন্য চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি। এ বিষয়ে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের ফাস্ট ট্র্যাকভুক্ত ও প্রকল্পের আওতায় দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার নতুন সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ করা হবে। এর ফলে পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে রেলওয়ে সংযোগ স্থাপন; যাত্রী ও মালামাল পরিবহনে রেলওয়ের অংশীদারত্ব বৃদ্ধি; কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সেই সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার করিডোরের সঙ্গে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরকে যুক্ত করা সম্ভব হবে।

এডিবির ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশ ও ম্যাচুরিটি প্রিমিয়াম শূন্য দশমিক ১ শতাংশ। এ ছাড়া, অধিকরণকৃত ঋণের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ প্রদান করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা