প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৪:৪৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩ ১৫:০৮ পিএম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমে যাত্রা শুরু করে বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড। প্রবা ফটো
যাত্রা শুরু করল বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড। আজ (রবিবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৫ নম্বর হলে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর।
বসুন্ধরা গ্রুপের নতুন এ সংযোজনে হোম কেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার ও ওরাল কেয়ার ক্যাটাগরিতে বসুন্ধরা পাওয়ার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, বসুন্ধরা এক্সট্রিম টয়লেট ক্লিনার, বসুন্ধরা লিট ডিশ ওয়াশ লিকুইড ও বার, বসুন্ধরা এয়ার ফ্রেশনার, বসুন্ধরা এক্সট্রিম প্ল্যান্ট ফাইবার কয়েল, বসুন্ধরা স্মাইলজি টুথপেস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাফওয়ান সোবহান তাসভীর বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সর্বদাই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড হাজারো লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। আমাদের টয়লেট্রিজ পণ্যগুলা সাধারণ মানুষের নিত্য দিনের প্রয়োজন মাথায় রেখেই তৈরি করা হয়েছে। পণ্যের গুনগত মান নিশ্চয়তার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক মাইক্রো বায়োলজিক্যাল রিসার্চ ল্যাব ও দক্ষ জনশক্তি।’
অনুষ্ঠানে উপস্থিত বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান সবাইকে বসুন্ধরা টয়লেট্রিজ এর পাশে থাকার আহবান জানিয়ে বলেন, ‘বসুন্ধরা গ্রুপ পণ্যের গুণগত মান নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না।’
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার (বিপিএমএল) মোহাম্মদ কামরুল হাসান, কোম্পানি সেক্রেটারি (সেক্টর সি) মোহাম্মদ মাজেদুল ইসলাম, হেড অর মার্কেটিং (বিপিএমএল)মোহাম্মদ আলাউদ্দিন, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) শোয়ের মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।