× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাংগো ট্রেনেই গরু পরিবহন শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৪:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ থেকে এ বছরও কোরবানির পশু কম খরচে ঢাকা নেওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। আলাদাভাবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না হলেও ম্যাংগো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগনে কোরবানির পশু পরিবহন শুরু হয়েছে। গতকাল শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে গরু পরিবহনের কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। 

আরও উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ, সহকারী রেলস্টেশন মাস্টার আমানতসহ অন্যরা।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুটি ওয়াগনে ৪০টি গরু ও ৬টি ছাগল পরিবহন করা হয়। এতে রেলওয়ের আয় হয় ২৩ হাজার ৬৬০ টাকা। বিশেষায়িত এ ট্রেন একটানা তিন দিন অর্থাৎ ২৬ জুন পর্যন্ত চালু রাখবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, প্রথমবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। তিন দিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানিযোগ্য পশু পরিবহন করা হয় মাত্র ৭৭টি, আয় হয় ৪৫ হাজার ৫৮৪ টাকা। ২০২২ সালের ৬ জুলাই দ্বিতীয়বারের মতো চালু হয় ক্যাটল ট্রেন। ২৩টি কোরবানির পশু পরিবহন করে রেলওয়ের আয় হয় ১১ হাজার ২৩৯ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হাজি ফার্মের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বলেন, ‘কম খরচে ট্রেনে ঢাকায় গরু পরিবহন করতে পেরে আমি খুবই খুশি। লাখ টাকা দিয়ে ট্রাক ভাড়া করে ২০-২২ ঘণ্টা পর গরু পৌঁছাবে ঢাকায়। এতে সময়ও লাগছে বেশি, টাকাও গুনতে হচ্ছে বেশি। অন্যদিকে ট্রেনে গাদাগাদি ছাড়া ঢাকাতে গরু পরিবহন করা যায়। এতে গরুর কষ্ট হয় না, শারীরিকভাবে জখম হওয়ার তো প্রশ্নই আসে না।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা