× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুশাসনের প্রকৃত সংজ্ঞা পাওয়া কঠিন : পরিকল্পনামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ২১:১২ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ২১:৪৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সুশাসনের প্রকৃত সংজ্ঞা পাওয়া কঠিন বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, অনেকেই সুশাসনসহ আরও নানান ধরনের কথা বলেন। তবে সবকিছুর মধ্যে সরকারকে কাজের সুযোগ দিতে হবে।

শনিবার (২৪ জুন)  রাজধানীর গুলশানের একটি হোটেলে উপকূলীয় মানুষের জীবনমান পরিবর্তনে বেসরকারি একটি প্রকল্পের সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এমন মন্তব্য করেন।

কাউকে পেছনে রাখা হবে না উল্লেখ করে তিনি বলেন, যারা বাংলাদেশকে ঘৃণা করে তাদের আমরা মেরে ফেলতে পারব না। জেলে দিতে পারব না। তাদেরও এগিয়ে নিয়ে আসা হবে।

মন্ত্রী বলেন, আমাদের নাগরিকদের প্রধান চাহিদা ভাত, পানি, পয়ঃনিষ্কাশন, স্কুল ও ন্যূনতম স্বাস্থ্যসেবা। আর বিদেশিদের ক্ষেত্রে এই অগ্রাধিকার হতে পারে নতুন রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করা কিংবা কাউকে এড়িয়ে চলা। অথবা এক্সপ্রেসওয়ে, আরও উন্নত স্বাস্থ্যসেবা ইত্যাদি। তাই আমাদের মধ্যে অগ্রাধিকারের পার্থক্য রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা