× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২ কোটি টাকার পাঠ্যপুস্তক, ১৯৫ কোটি টাকার পিল কিনছে সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৩ ২১:১৯ পিএম

২০২ কোটি টাকার পাঠ্যপুস্তক, ১৯৫ কোটি টাকার পিল কিনছে সরকার

২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (১ম, ৪র্থ ও ৫ম শ্রেণির) ৫ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৫২৬টি বই ২২টি মুদ্রণ প্রতিষ্ঠানের কাছে থেকে ২০২ কোটি ১৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকায় কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে তিন প্রতিষ্ঠান থেকে ৩ কোটি ৯০ লাখ (৩৯ মিলিয়ন) সাইকেল ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) ১৯৫ কোটি টাকায় কেনার সিদান্ধ নেয়া হয়েছে। এই পাঠ্যপুস্তক ও পিল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২২ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েল অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (১ম, ৪র্থ ও ৫ম শ্রেণির) ২০টি প্যাকেজে ৯৮টি লটের ৫ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৫২৬টি বই ২২টি মুদ্রণ প্রতিষ্ঠানের কাছে থেকে ২০২ কোটি ১৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

তিনি জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান রেনেটা লিমিটেড, টেকনো ড্রাগস্ লিমিটেড এবং পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছ থেকে ৫টি লটে ৩ কোটি ৯০ লাখ (৩৯ মিলিয়ন) সাইকেল ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) ১৯৫ কোটি টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ প্রকল্পের ডবিøউডি-০২ প্যাকেজের নির্মাণ কাজ স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কাছে থেকে ৮৮১ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৮৫৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

আরও যে ব্যয় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি-

 পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, ফেজ-১’ এর আওতায় নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের দ্বিতীয় ভেরিয়েশন বাবদ আরও অতিরিক্ত ১৯ কোটি ৮০ লাখ ৪৯ হাজার ৮৪৮ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

 পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, ফেজ-১’ এর আওতায় নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের দ্বিতীয় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৫৭৪ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

 রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ‘খুলনা হতে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নং-ডবিøউডি১ এর ক্রয় কাজের দ্বিতীয় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩১ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৬৪৫ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ‘ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন’ প্রকল্পের ডবিøউডি-২ প্যাকেজের নির্মাণ কাজ ভারতের এম/এস কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে ৩৪৯ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৫৯২ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা