× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেশির ভাগ শেয়ারের দরপতনেও সূচক বেড়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৮ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৬ পিএম

বেশির ভাগ শেয়ারের দরপতনেও সূচক বেড়েছে

বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হলেও সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। মাত্র ৭১টি প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় সূচকের এ উত্থান। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৯৬ পয়েন্টে। ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে।  এর মধ্যে দর কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির।

সারা দিনে ডিএসইতে ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছেযা আগের দিনের তুলনায় ৯ কোটি ৬১ লাখ টাকা কম। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ১ হাজার ৪৯৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১৫৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৬৪ লাখ টাকা। ৭২ কোটি ৭৪ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের তৃতীয় স্থানে অবস্থান করছে শাইনপুকুর সিরামিক। লেনদেনের শীর্ষ পাঁচে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস ও ইস্টার্ন হাউজিং। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) ডিএসইতে দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন ক্যাবল। শেয়ারটির দর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০১ টাকায়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ারদর ৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে সর্বশেষ ৫৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। দর ৯ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। শীর্ষ পাঁচের অন্য কোম্পানিগুলো হলজুট স্পিনার্স ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে দেশ জেনারেল ইনস্যুরেন্স। শেয়ারটির দর ৫ দশমিক ৩৪ শতাংশ কমে সর্বশেষ ৩৯ টাকায় লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৫ দশমিক ১৭ শতাংশ দাম কমে লেনদেন হয় ২৩৬ টাকা ৮০ পয়সায়। এরপর আছে পেনিনসুলা চট্টগ্রাম। এ প্রতিষ্ঠানটির দর ৪ দশমিক ৭৫ শতাংশ কমে অবস্থান করছে ৩৮ টাকা ১০ পয়সায়। শীর্ষ পাঁচে থাকা অন্য কোম্পানিগুলো হলইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস।

এদিকে ডিএসইর এসএমই বোর্ডের সূচক কিছুটা বেড়েছে। ডিএসএমই-এক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৫ পয়েন্টে। লেনদেন হওয়া ১২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ৪টির।

অপর দিকে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর লেনদেন। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৮০ পয়েন্টে। লেনদেন হয়েছে ১০১ কোটি ৫৩ লাখ টাকাযা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কম।

প্রবা/রনি/ এমআই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা