× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংক কার্ড পুনর্ব্যবহারের পরিকল্পনা মাস্টারকার্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ২০:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী ক্রেডিট এবং ডেবিট কার্ড পুনর্ব্যবহারের পরিকল্পনা করেছে পেমেন্ট কোম্পানি মাস্টারকার্ড। প্রচুর পরিমাণ অর্থ খরচ করে ক্রেডিট এবং ডেবিট কার্ড তৈরি এবং ধ্বংসের পরিবর্তে পুনর্ব্যবহারের এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। কার্ডগুলোর পুনর্ব্যবহারে প্লাস্টিক পণ্যটির পুনর্ব্যবহার হবে। এতে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে বলে জানায় মাস্টারকার্ড। 

প্রাথমিকভাবে ব্রিটেনে আটটি শাখায় ব্রিটিশ ঋণদাতা এইচএসবিসি হোল্ডিংসের সঙ্গে অংশীদারত্বকারী মাস্টারকার্ড বলছে, সারা বিশ্বের ব্যাংকগুলোর মধ্যে কিছু স্থানীয় উদ্যোগে কার্ড পুনর্ব্যবহার চালু করেছে। নতুন অর্থনৈতিক স্কেল গড়ে তুলতে ব্যাংকগুলো এ প্রকল্পের প্রোগ্রামে যোগ দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

মাস্টারকার্ড ইনকরপোরেটেডের সাইবার ও ইন্টেলিজেন্সের প্রেসিডেন্ট অজয় ভাল্লা বলেন, ‘আমরা বিশ্বের সব কার্ড প্রদানকারীকে আমাদের সঙ্গে পুনর্ব্যবহার প্রকল্পের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারা তাদের স্থানীয় গ্রাহকদের কার্ড পুনর্ব্যবহারের বিষয়ে সচেতন করছে এবং কার্ড পুনর্ব্যবহারের প্রস্তাব দিচ্ছে।’ 

পরিকল্পনার অধীনে মাস্টারকার্ড এইচএসবিসিকে শেডিং মেশিন সরবরাহ করবে। প্রতিটি মেশিন ১০ হাজার কার্ড ধারণ করতে সক্ষম, যা ৫০ কেজি প্লাস্টিকের সমান হবে। একটি মেশিন পূর্ণ হলে প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য সুবিধাতে স্থানান্তরিত হবে।

তবে পরিকল্পনা সম্পর্কে আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। এটি একটি পাইলট প্রকল্প, যা প্রাথমিকভাবে ছয় মাসের জন্য চালু করা হবে। গ্রাহকদের কাছ থেকে আসা যেকোনো প্লাস্টিক কার্ড পুনর্ব্যবহার করার অনুমতি দেবে।

এইচএসবিসি যুক্তরাজ্যের সম্পদ এবং ব্যক্তিগত ব্যাংকের প্রধান জোসে কারভালহো বলেন, ‘এই রিসাইক্লিং পাইলট প্রকল্পটির মাধ্যমে আমাদের কার্ড পুনর্ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে এবং এর ওপর ভিত্তি করে প্রকল্পটি দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভবনা রয়েছে।’ 

মাস্টারকার্ড বলছে, বর্তমানে তাদের প্রায় ৩১০ কোটি কার্ড সচল আছে। এ ছাড়া প্রতি বছর ৬০ কোটি কার্ড উত্পাদন হয়। প্রতিটি কার্ডের মেয়াদ প্রায় পাঁচ বছর। 

এদিকে প্লাস্টিকের বর্ধিত ব্যবহার বিশ্বের বৃহত্তম পরিবেশগত চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। প্লাস্টিক বর্জ্যের ফলে মাটি ও পানি দূষিত হয়। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা