প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৪:১৩ পিএম
নতুন কয়লাখনি।ছবি : সংগৃহীত
নতুন কয়লাখনি খোলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার। সংসদে বিল পাসের মাধ্যমে নতুন এ আইন চালু হবে। যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের কর্মকর্তারা এর আগে নতুন কয়লাখনি খোলার ওপর নিষেধাজ্ঞা আইনটি যুক্ত করেছিলেন।
এবার মন্ত্রীরা বিলটি পরিবর্তনের পরিকল্পনা করেছেন। এটি কার্যকর হলে তুলনামূলকভাবে ছোট জ্বালানি প্ল্যান্টগুলো থেকে স্থানীয় বাড়িতে সরাসরি বিদ্যুৎ বিক্রি করা যাবে।
এ বিষয়ে যুক্তরাজ্যের বামপন্থি দল গ্রিন পার্টির ইংল্যান্ড এবং ওয়েলসের সংসদ সদস্য ক্যারোলিন লুকাস বলেন, জ্বালানি বিলের পরিবর্তনটি একটি বেপরোয়া সিদ্ধান্ত ছিল। অবিলম্বেই জ্বালানি বিলের আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা উচিত।
এদিকে সরকারের একজন মুখপাত্র বলেছেন, জ্বালানি বিলে পরিবর্তনের বিষয়টি এসেছে যুক্তরাজ্যের আগামী দিনের সংকট ও সতর্ক বিবেচনায়। সরকার নতুন করে জ্বালানি বিল পরিবর্তনের বিষয়ে সংসদ সদস্যদের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছে।
এর আগে গত এপ্রিলে হাউস অব লর্ডসের অধিবেশনে জ্বালানি বিলটি পাস হয়েছিল। সে সময় জ্বালানি বিলের পক্ষে ভোট দিয়েছিলেন ১৯৭ জন এবং বিপক্ষে ছিলেন ১৯৪ জন সংসদ সদস্য। মাত্র তিনজন সংসদ সদস্যের অতিরিক্ত ভোট পেয়ে সে সময় জ্বালানি বিলটি পাস হয়। সূত্র : বিবিসি