× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইভিতে হুন্দাইয়ের ৮ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৪:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ির (ইভি) উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধি করতে ২০৩২ সাল নাগাদ ৮ হাজার ৫৪০ কোটি ডলার বিনিয়োগ করবে হুন্দাই মোটর কোম্পানি। গতকাল মঙ্গলবার বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল কোম্পানিটি।

হুন্দাই এবং আরেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া করপোরেশন যৌথভাবে গাড়ি বিক্রি করে বিশ্বজুড়ে দশম স্থানে রয়েছে। হুন্দাই মোটর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দেশটিতে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন শূন্য দশমি ৭ শতাংশ রয়েছে। তবে ২০৩০ সাল নাগাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫ শতাংশ। 

প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০৩২ সাল নাগাদ বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধিতে ৩৫ দশমিক ৮ ট্রিলিয়ন কোরিয়ান ওন বিনিয়োগ করা হবে। এ ছাড়া ২০৩০ সাল নাগাদ বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ লাখ ইউনিট। 

এ ছাড়াও ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতায় পরবর্তী প্রজন্মের ব্যাটারির উন্নয়নের জন্য হুন্দাই মোটর আগামী ১০ বছরে ৯ দশমিক ৫ ট্রিলিয়ন কোরিয়ান ওন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। 

দীর্ঘ সময় পর গাড়ি নির্মাণে পুরাতন পদ্ধতি ও ঐতিহ্য পেছনে ফেলে বড় বিনিয়োগে হুন্দাই মোটর। বর্তমান সময়ে এসে নিজেদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে বৈদ্যুতিক গাড়িতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা