× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাতারের সঙ্গে বৃহত্তর গ্যাস সরবরাহ চুক্তি চীনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৯:৪০ পিএম

চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি) এবং কাতার এনার্জির চুক্তি স্বাক্ষর হয়। ছবি : সংগৃহীত

চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি) এবং কাতার এনার্জির চুক্তি স্বাক্ষর হয়। ছবি : সংগৃহীত

এক বছরেরও কম সময়ের মধ্যে চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি কোম্পানির সঙ্গে দ্বিতীয় বৃহৎ গ্যাস সরবরাহ চুক্তি নিশ্চিত করেছে কাতার। এর ফলে দোহার বিশাল উৎপাদন সম্প্রসারণ প্রকল্প থেকে গ্যাস সরবরাহ সুরক্ষিত রাখল এশিয়ার দেশটি। 

চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি) এবং কাতার এনার্জি ২৭ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে উপসাগরীয় আরব রাষ্ট্র থেকে বছরে ৪০ লাখ মেট্রিক টন এলএনজি কিনবে চীন। এ ছাড়া সিএনপিসি কাতারের নর্থ ফিল্ড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (এলএনজি) প্রকল্পের পূর্বাঞ্চল সম্প্রসারণে সমান অংশীদারত্বও বলে জানিয়েছে কাতারের এনার্জি প্রধান সাদ আল-কাবি। চুক্তি স্বাক্ষরকালে এ কথা বলেন তিনি। 

কাবি বলেন, ‘আজ আমরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস বাজার চীনের সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করছি, যা আমাদের সঙ্গে চীনের বাণিজ্যকে আরও শক্তিশালী করে তুলবে।’

একই চুক্তিতে কাতার এনার্জি গত নভেম্বরে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত আরেক গ্যাস কোম্পানি সিনোপেকের সঙ্গে বছরে ৪০ লাখ টন সরবরাহের একটি ২৭ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে। 

এদিকে এশিয়া দীর্ঘমেয়াদি ক্রয়-বিক্রয় চুক্তির অংশ হিসেবে কাতারের সঙ্গে এ চুক্তি করেছে। ফলে ২০২৭ সালের মধ্যে গ্যাস সরবরাহ ব্যাপক হারে বাড়বে। বর্তমানে যেখানে চীন বছরে ৭ কোটি ৭০ লাখ টন গ্যাস সরবরাহ করে, তা ২০২৭ সালের মধ্যে বেড়ে দাঁড়াবে ১২ কোটি ৬০ লাখ টনে। 

অপরদিকে অন্য এশীয় ক্রেতারাও গ্যাস সরবরাহ চুক্তি বাড়ানোর জন্য আলোচনায় রয়েছেন বলে উল্লেখ করেছেন কাবি। সূত্র : রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা