× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের সাবেক ডেপুটি গভর্নর গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৯:১৩ পিএম

চীনের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ফ্যান ইফেই।  ছবি : সংগৃহীত

চীনের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ফ্যান ইফেই। ছবি : সংগৃহীত

ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ফ্যান ইফেই। মঙ্গলবার (২০ জুন)  দেশটির শীর্ষ এক আইনজীবী এ ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

আর্থিক খাতের অনিয়ম ঠেকাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশে দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযান চলছে। গত এক দশকের মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার সর্বোচ্চ পর্যায়ের প্রথম কোনো কর্মকর্তা হিসেবে ৫৯ বছর বয়সি ফ্যান গ্রেপ্তার হয়েছেন।

চীনের সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ফ্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার হবে। তার বিরুদ্ধে দায়ের করা আর্থিক অনিয়মের মামলা তদন্তাধীন রয়েছে। তবে এই বিষয়ে ফ্যানের মন্তব্য জানা যায়নি।

তবে দেশটির শীর্ষ দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থা বলেছে, তিনি প্রভাব খাটিয়ে মুনাফা লাভের জন্য অন্যদের ঋণের ব্যবস্থা করেছেন। এ থেকে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন তিনি।

এদিকে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গ ও আইনের গুরুতর লঙ্ঘনের দায়ে ফ্যানকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা