× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলিবাবার চেয়ারম্যান পদ ছাড়লেন ড্যানিয়েল ঝাং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৮:৫২ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৯:০৬ পিএম

আলিবাবার ক্লাউড ইউনিটের ব্যবসায় মনোযোগ দিতে প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ড্যানিয়েল ঝাং। ফাইল ফটো

আলিবাবার ক্লাউড ইউনিটের ব্যবসায় মনোযোগ দিতে প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ড্যানিয়েল ঝাং। ফাইল ফটো

চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার ক্লাউড ইউনিটের ব্যবসায় মনোযোগ দিতে প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ড্যানিয়েল ঝাং। চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির বর্তমান এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জোসেফ সাই নেবেন চেয়ারম্যানের দায়িত্ব এবং সিইও হবেন এডি ইয়ংমিং উ। গতকাল মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ড্যানিয়েল ঝাং গত ডিসেম্বর থেকে একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে থেকে ভূমিকা পালন করে আসছেন। তিনি আলিবাবার সিইও, চেয়ারম্যান এবং ক্লাউড ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ঝাংয়ের সময়েই প্রতিষ্ঠানটি বড় লোকসানে পড়ে। তবে এবার ক্লাউড ব্যবসায় মনোযোগ দিতে দুটি পদ ছেড়ে দিচ্ছেন তিনি। তার জায়গায় সিইও হিসেবে স্থলাভিষিক্ত হবেন আলিবাবার তাওবাও এবং টিমল গ্রুপের চেয়ারম্যান এডি ইয়ংমিং উ এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন বর্তমান এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জোসেফ সাই। উভয় পদের নিয়োগই আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে আলিবাবা। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা