× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোস্টারিকায় বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২০:৫৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

মধ্য আমেরিকার ছোট দেশ রিপাবলিক অব কোস্টারিকা। বিশ্বব্যাংক দেশটিতে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে। দেশটির সরকারের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করতে বিশ্বব্যাংক এই ঋণ সুবিধা দিচ্ছে। গত শুক্রবার বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। 

মহামারি পরবর্তী সময়ে অর্থনৈতিক ধাক্কা ও বিশ্বব্যাপী মন্দা শঙ্কার মধ্যে আমেরিকার ছোট দেশটি কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধি করতে চাচ্ছে। এবং একই সঙ্গে দেশটির ক্ষুদ্র ও মাঝারি আকারের কোম্পানিগুলোকে সচল রাখতে সরকার ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে। যাতে দেশটির অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যায়। 

এল সালভাদর ও কোস্টারিকার বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার ক্যারিন ক্লার্ট এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাংকের ঋণ সহায়তা হলো একটি নতুন অর্থায়ন প্যাকেজ। কোস্টারিকা পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু দারিদ্র্য ও বৈষম্য হ্রাস করা এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বব্যাংকের দেওয়া ১৯ বছর ৫ মাস ঋণ পরিশোধ করার সময়সীমার মধ্যে একটি চার বছরের গ্রেস পিরিয়ড রয়েছে। 

উল্লেখ্য, মধ্য আমেরিকার ছোট দেশ রিপাবলিক অব কোস্টারিকা। তার উত্তরে নিকারাগুয়া, উত্তর-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগর, দক্ষিণ-পূর্ব দিকে পানামা, দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত। এ ছাড়া দক্ষিণে ইকুয়েডর ও কোকোসল্যান্ডের সঙ্গে সমুদ্র সীমানা আছে দেশটির। কোস্টারিকার মোট আয়তন ৫১ হাজার ৬০ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ৫০ লাখ। তাদের মধ্যে ২০ লাখ মানুষ শহরাঞ্চলে বসবাস করে। সান জোসে দেশটির সর্ববৃহৎ শহর ও রাজধানী। কোস্টারিকার প্রায় ৮৫ শতাংশ মানুষ খ্রিস্টধর্মের অনুসারী। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা