× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ফক্সকনের নজর বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ২১:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভালো অবস্থানে নেই যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক। ফলে ব্যবসা-বাণিজ্য নতুন করে সাজাচ্ছে আইফোন নির্মাণকারী তাইওয়ানের কোম্পানি ফক্সকন। যুক্তরাষ্ট্রের চাপে চীন থেকে উৎপাদন সরাতে হচ্ছে ফক্সকনকে। তবে বাজার ধরে রাখতে এবার বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের কথা ভাবছে প্রতিষ্ঠানটি। 

এক বিশেষ সাক্ষাৎকারে ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ বলেন, যুক্তরাষ্ট্রের-চীন সম্পর্ক তিক্ত হওয়ার কারণে তাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা ইতোমধ্যে করা হয়েছে। এ ছাড়া জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কিছু পণ্যের উৎপাদন চীন থেকে মেক্সিকো ও ভিয়েতনামে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

অ্যাপলের আইফোন প্রস্তুতকারক হিসেবেই ফক্সকনের বিশেষত্ব। অ্যাপলের অর্ধেকের বেশি পণ্য তারা প্রস্তুত করে। এ ছাড়া মাইক্রোসফট, সনি, ডেল ও আমাজনের মতো কোম্পানিও তাদের গ্রাহক। চীনে তাদের উৎপাদন কারখানা ছিল, কিন্তু এখন তারা চীন থেকে উৎপাদন কার্যক্রম সরিয়ে আনতে বাধ্য হচ্ছে।

এদিকে ১৯৭৪ সালে টেলিভিশনের নব তৈরির মাধ্যমে ফক্সকনের যাত্রা শুরু হয়। এখন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি কোম্পানি, যাদের বার্ষিক রাজস্বের পরিমাণ ২০ হাজার কোটি ডলার।

সূত্র : রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা