× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলন মাস্কের পর এবার চীনে গেলেন বিল গেটস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৪:২২ পিএম

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।  ছবি : সংগৃহীত

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি : সংগৃহীত

চীন সফরে গেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। আজ শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে গেটসের। এর আগে গত মে মাসে চীন সফরে গিয়েছিলেন টেসলার সিইও ইলন মাস্ক। 

বিদেশি কোনো বেসরকারি সংস্থার প্রধানের সঙ্গে বিগত কয়েক বছরে এটি শি জিনপিংয়ের প্রথম বৈঠক। তবে বিল গেটসের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা জানা গেলেও বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, তা জানা যায়নি। চিন সফররত অবস্থায় বিল গেটস গত বুধবার রাতে একটি টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘২০১৯ সালের পর বেইজিংয়ে এলাম। গত ১৫ বছর ধরে যারা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে দেখা করব।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে কাজ করার উদ্দেশ্যে বিল গেটস ২০২০ সালে মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়ান। ২০১৫ সালে শি জিনপিংয়ের সঙ্গে তার শেষ বৈঠক হয়েছিল। করোনা মহামারির সময়ে ২০২০ সালের প্রথম দিকে বিল গেটসকে একটি চিঠি লিখেছিলেন শি জিনপিং। সেখানে কোভিড মোকাবিলায় চীনকে সাহায্যের প্রতিশ্রুতির জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা