× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈদ্যুতিক গাড়ি চার্জিংয়ে আসছে বড় পরিবর্তন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ২০:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টেসলার বৈদ্যুতিক গাড়িতে ইভি চার্জ দেওয়ার ব্যাপারে আসছে বড় পরিবর্তন। আগে অটোমেকার স্টেলান্টিসের তৈরি চার্জিং প্রযুক্তি নর্থ আমেরিকান চার্জিং স্ট্যান্ডার্ড (এনএসিএস) ব্যবহার করত টেসলা। 

ফলে অন্য কোনো চার্জিং স্টেশন থেকে চার্জ দিতে পারত না টেসলার গাড়ি। কিন্তু ফোর্ড এবং জেনারেল মোটরস করপোরেশনের নতুন সিদ্ধান্তের কারণে এখন তাদের স্টেশন থেকেও চার্জ দেওয়া যাবে টেসলার গাড়ি। 

স্টেলান্টিসের পক্ষ থেকে জানানো হয়, ফোর্ড এবং জেনারেল মোটরস নতুন সিদ্ধান্ত নিয়েছে। সেজন্যই তারা টেসলার চার্জিং মানকে মূল্যায়ন করছে। এ ছাড়া আমরা এ সময়ে এনএসিএস মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও আলোচনা জন্য আমরা উন্মুখ হয়ে আছি।

এদিকে যুক্তরাষ্ট্রের অন্য অধিকাংশ ইভি ও চার্জিং স্টেশন মূলত কম্বাইন্ড চার্জিং সিস্টেমের (সিসিএস) অধীনে পরিচালিত হয়। নতুন চুক্তির ফলে টেসলার ইভিগুলো সিসিএসের চার্জার ব্যবহার করতে পারবে অ্যাডাপটারের মাধ্যমে। কিন্তু এনএসিএসের চার্জার কেবল টেসলাই ব্যবহার করতে পারবে। ফলে টেসলা ব্যবহারকারীদের জন্য চার্জ দেওয়ার সুযোগ বহুগুণ বেড়ে গেল। যদিও সিসিএস গ্রাহকের জন্য কিছুটা ভারসাম্যহীন। 

এ বিষয়ে স্টেলান্টিস জানায়, ‘আমাদের ফোকাস হলো গ্রাহককে সম্ভাব্য সর্বোত্তম চার্জিং সুবিধা প্রদান করা। আমাদের ফ্রি-২ মুভ চার্জ ব্র্যান্ড নিরবচ্ছিন্ন, যা সহজ সমাধান অফার করবে; যেখানে বাড়িতে থাকা অবস্থায় অথবা যেতে যেতে চার্জিং স্টেশনগুলো থেকেও গাড়ি চার্জের ব্যবস্থা থাকবে। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা