× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বল্পমেয়াদি ঋণে সুদের হার কমিয়েছে চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ২০:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীনের কেন্দ্রীয় ব্যাংক স্বল্পমেয়াদি ঋণে সুদের হার কমিয়েছে। গতকাল মঙ্গলবার ১০ মাসের মধ্যে প্রথম এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। মহামারি-পরবর্তী অর্থনীতি ও বিশ্বব্যাপী মন্দার শঙ্কার মধ্যে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)। 

স্বল্পমেয়াদি ঋণে সুদের হার কমার পরবর্তী সপ্তাহে দীর্ঘমেয়াদি ঋণেও সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে পিবিওসি; যাতে বিনিয়োগকারীদের মনোভাব দুর্বল না হয় এবং প্রবৃদ্ধি ধরে রাখা যায়। এজন্য এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

পিবিওসি তার সাত দিনের রিভার্স রেপো রেট গতকাল মঙ্গলবার ১ দশমিক ৯০ শতাংশ থেকে ২ শতাংশ বা ১০ বেসিস পয়েন্টে সুদের হার কমিয়েছে। এতে স্বল্পমেয়াদি বন্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ২৮ কোটি ডলার অন্তর্ভুক্ত করেছে। তবে এ বিষয়ে মিজুহো ব্যাংকের এশিয়ান এফএক্সের প্রধান কৌশলবিদ কেন চেউং বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর সিদ্ধান্তটি বাজারের জন্য সম্পূর্ণ বিস্ময়কর ছিল না।’

বাণিজ্যিক ব্যাংকগুলো ইতোমধ্যেই আমানতে সুদের হার কমিয়েছে। পিবিওসি গভর্নর জি গ্যাং সম্প্রতি পাল্টা-চক্রীয় সমন্বয় জোরদার করার কথা উল্লেখ করেছেন।

সুদের হার কমানোর সিদ্ধান্তের পর ডলারের বিপরীতে ইউয়ানের মান ছয় মাসের সর্বনিম্ন ৭ দশমিক ১৬ কমেছে। এ বিষয়ে চেউং বলেন, ‘পিবিওসি এই সপ্তাহে ফেডারেল রিজার্ভের নীতি বৈঠকের আগেই ভবিষ্যতের জন্য চীনা মুদ্রানীতি সহজ করতে চেয়েছিল। যেখানে আর্থিক বাজারগুলো গভীরভাবে পর্যবেক্ষণে রয়েছে।’ সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা