× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবপাচার আইনের অপপ্রয়োগ বন্ধে বেড়েছে রেমিটেন্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১২:৪৯ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ১৭:১১ পিএম

মানবপাচার আইনের অপপ্রয়োগ বন্ধে বেড়েছে রেমিটেন্স

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর অপপ্রয়োগ বন্ধের দাবি দীর্ঘদিনের। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাস্তবায়িত হয়েছে। রিক্রটিং এজেন্সিকে হয়রানি বন্ধে ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারের এমন উদ্যোগে দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। তাছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সিস-বায়রার সদস্যরা সম্মানের সঙ্গে ব্যবসা করার পথ সুগম হয়েছে।

বুধবার (১৪ জুন) রাতে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রিক্রটিং এজেন্সি সংশ্লিষ্টদের বক্তব্যে এসব কথা উঠে আসে। এটির আয়োজন করে রিক্রটিং এজেন্সি ফ্রেন্ডস অ্যাসোসিয়েটস-রাফা। বায়রার সাধারণ সদস্যদের দীর্ঘ দিনের বহুল আকাঙ্খিত দাবি বাস্তবায়ন করার জন্য রাফার আয়োজনে মোহাম্মদ আবুল বাসারসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বায়রার সাবেক সভাপতি বেনজীর আহমদ বলেন, ‘বায়রার সমস্যার শেষ নেই। একটার পর একটা সমস্যা লেগেই থাকে। মানবপাচার আইন বায়রার মূল সমস্যা ছিল। এই আইন বন্ধ হওয়ায় একদিকে রেমিটেন্স প্রবাহ বেড়েছে অন্যদিকে বায়রার সদস্যরা সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারছেন। আজকে সংসদে রেমিটেন্স নিয়ে কথা হয়। এই রেমিটেন্স প্রবাহের অন্যতম কারিগর বায়রা। কারণ তাদের মাধ্যমে বৈধপথে পাঠানো প্রবাসী ভাই-বোনেরা দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা সব সময় মানবপাচার আইনের অপপ্রয়োগ বন্ধের পক্ষে। আমরা বিএমইটির মাধ্যমে বৈধপথে বিদেশে লোক পাঠাই। অথচ এই আইনের অপপ্রয়োগের কারণে হয়রানির শিকার হতাম। অনেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে মান-সম্মান নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে। কারণ, সমাজে আমাদের একটা অবস্থান আছে। অনেক সময় বিনা কারণে র‌্যাব ধরে নিয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে। এতে সমাজে বেঁচে থাকার মতো উপায় থাকে না। আমরা আইন চায়। যারা অবৈধভাবে বিদেশে লোক পাঠায় তাদের ধরা হোক। আমাদের কোনো আপত্তি নেই। বায়রার সদস্যদের হয়রানি বন্ধ হোক।’

বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘আমরা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত লাইসেন্স নবায়ন করতে হবে।  এজন্য ৬৮০ জনকে ১ লাখ করে টাকা দিয়েছি। সৌদি আরবের দূতাবাসে সমস্যা ছিল। এটাও সমাধান করেছি। এখন বছরে ৭ থেকে ৮ লাখ মানুষ সৌদি আরবে গিয়ে দেশের জন্য অবদান রাখছে। বিএমইটিতে এক সময় স্মার্ট কার্ডের চেহারা বোঝা যেত না এটা সমাধান করেছি।’

মানবপাচার আইনের অপপ্রয়োগ প্রসঙ্গে আবুল বাসার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় বিনা কারণে আমাদের হয়রানি করে। আমাদের তখন সম্মান ও মর্যাদা বলতে কিছু থাকে না। যারা মানব পাচার করে তাদের শাস্তি হোক। যারা বৈধপথে লোক পাঠায় তাদের হয়রানি বন্ধ হোক।’

রাফা সভাপতি মোহাম্মদ আবুল বারাকাত ভূঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী, বায়রার সহসভাপতি রিয়াজ-উল-ইসলাম, সাবেক বায়রা মহাসচিব রুহুল আমিন (স্বপন), রাফার সাধারণ সম্পাক ফরিদ আহমেদ, রাফার সহসভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা