প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
গুগল ক্লাউডের বিল পরিশোধে গড়িমসি করছে টুইটার। চলতি জুনেই গুগল ও টুইটারের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। কিন্তু পূর্বের বিল পরিশোধ না করে নতুন করে চুক্তি নবায়ন করা যাবে না। এতে সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটারের আস্থা এবং নিরাপত্তা কমে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গুগল ক্লাউড স্পেস ব্যবহার করলে প্রতিষ্ঠানটিকে অর্থ প্রদান করতে হয়। টুইটার গুগল ক্লাউড ব্যবহার করে গ্রাহকদের কিছু পরিষেবা দিয়ে থাকে।
টুইটারের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ধনকুবের ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার অধিগ্রহণ করেন। টুইটারের সঙ্গে গুগল দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। তবে ক্লাউডের চুক্তিটি হয়েছে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার অনেক আগে।
টুইটার গুগলের সঙ্গে এ চুক্তি করেছে স্প্যামের বিরুদ্ধে লড়াই করে গ্রাহকদের অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত করার উদ্দেশ্যে। তবে প্রতিবেদনটিতে গুগল ও টুইটারের চুক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এমনকি চুক্তির মেয়াদ শেষ হলে টুইটারের নিরাপত্তা কীভাবে রক্ষা হবে, তা নিয়েও কিছু বলা হয়নি। তবে চলতি বছরের মার্চ থেকে টুইটার গুগলের সঙ্গে চুক্তি নবায়নের বিয়য়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্র : রয়টার্স