প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৯ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৬ পিএম
অর্থনীতি ও সমাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনকে সম্মাননা দিয়েছে। ছবি : প্রবা
বাংলাদেশের অর্থনীতি ও সমাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনকে মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করেছে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি।
এই প্রথম কোনো বাংলাদেশি ব্যবসায়ী নেতা নিজের দেশ ও সমাজের উন্নয়নে অসাধারণ অবদানের জন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা পেলেন।
গত শনিবার যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত ওই অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এফবিসিসিআই সভাপতিকে এ সম্মাননা প্রদান করে। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উন্নয়নে নতুন দরজা খুলবে। যুক্তরাষ্ট্রের মূল ধারার বাজারে বাংলাদেশি পণ্যের জনপ্রিয়তা বাড়াতে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, নিউইয়র্ক আদালতের বিচারপতি সোমা সৈয়দ।