প্রবা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৪ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:২১ পিএম
বৈশ্বিক মন্দার আশঙ্কায় সোমবার দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম কমল। ব্যাংকগুলোতে সুদের হার বৃদ্ধি এবং মার্কিন ডলারের ঊর্ধ্বগতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। খবর রয়টার্স।
নভেম্বরে ডেলিভারির জন্য অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৩৫ সেন্ট বা শূন্য ১ দশমিক ৫৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৮৪ ডলার ৮০ সেন্টে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানির দাম ১ ডলার ১৫ সেন্ট বা ১ দশমিক ৪৬ কমে দাঁড়িয়েছে ৭৭ ডলার ২১ সেন্টে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহারকারী যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ভোক্তারা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করছে। অর্থনৈতিক এই মন্দা মোকাবিলায় এবং নিজেদের টিকিয়ে রাখতে ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ডলার-নির্ধারিত তেলের চাহিদা কমিয়ে দেয়। এর ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের অপরিশোধিত জ্বালানি কিনতে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়।
প্রবা/আরএম/এমজে