প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৩ ২১:২৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ২২:৩৯ পিএম
বিশ্বরঙ। প্রবা ফটো
১৮ জুন ‘বিশ্ব বাবা দিবস’। সকল উৎসব পার্বণে বিশ্বরঙ এ থাকে বিশেষ আয়োজন। তাই বিশ্ব বাবা দিবসে বিশ্বের সকল বাবাকে শ্রদ্ধা জানাতে বিশ্বরঙ-এ রয়েছে বিশেষ ছাড়। অনলাইন ও যেকোনো শোরুম থেকে পোশাক কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৩০ শতাংশ মূল্য ছাড়।
সোমবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বিশ্বরঙ পাঞ্জাবী, ফতুয়া, শার্টসহ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়।
পোশাকগুলোতে উজ্জল রং এর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার, কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।
www.bishworang.website এ ওয়েব পেইজ এবং bishworangfanclub ফেইজবুক পেইজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই ক্রেতারা কিনতে পারবেন পছন্দের পোশাক।