× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুন্দাই গাড়ি কিনতে ঋণ মিলবে তিন দিনে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২১:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হুন্দাই গাড়ি কেনার জন্য ঋণ আবেদনকারীরা সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। যথাযথ কাগজপত্রসহ আবেদনের তিন দিনের মধ্যেই পাওয়া যাবে এ ঋণ। হুন্দাই ফেয়ার টেকনোলজির সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ছয়টি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ সংক্রান্ত চুক্তি হয়েছে। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

হুন্দাই গাড়ি কেনার জন্য ব্যাংকগুলো গ্রাহকদের সর্বোচ্চ ৪০ লাখ বা ক্রয়মূল্যের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিন দিনের মধ্যে এ ঋণ অনুমোদন দেওয়া হবে। নির্দিষ্ট ব্যাংকগুলোর হুন্দাই রিলেশনশিপ ম্যানেজারের সহযোগিতায় এ সুবিধা পাবেন ক্রেতারা।

ফেয়ার গ্রুপের হেড অব ট্রেজারি জাহিদুল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংকের ইভিপি, হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকিন ইব্রাহিম, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ডিপোজিট অ্যান্ড ল্যান্ডিং মোহাম্মদ মনিরুল ইসলাম, ফেয়ার টেকনোলজি লিমিটেডের ডিরেক্টর অ্যান্ড বিজনেস হেড অরিন্দম চক্রবর্তীসহ অন্যরা।

বিশ্বের প্রায় ৮০ শতাংশ গাড়ি অটো ফাইন্যান্সের মাধ্যমে বিক্রি হয়ে থাকে জানিয়ে জাহিদুল কবির বলেন, বাংলাদেশে হুন্দাই গাড়ির গ্রাহকদের জন্য এ সুবিধা নিশ্চিত করেছে ফেয়ার গ্রুপ। ফলে ছয়টি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ন্যূনতম ডাউন পেমেন্টে হুন্দাই গ্রাহকদের সহজ সুদে ঋণ দেবে। তারা খুব সহজে দ্রুত কিনতে পারবেন পছন্দের হুন্দাই গাড়ি।

ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অব মার্কটিং জেএম তসলিম কবীর এবং ফেয়ার টেকনোলজির সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ইবিএল তার ফ্লিট ফাইন্যান্স স্কিমের আওতায় ১০টি বা তার কম সংখ্যক হুন্দাই গাড়ি কিনতে যেকোনো করপোরেট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। আর হুন্দাই গাড়ি কেনার জন্য যেকোনো অঙ্কের ঋণ দেবে এসএফআইএল। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা