× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের নতুন নোট বি‌নিময় শুরু ১৮ জুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৮:৪৯ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৯:৪৫ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট। ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট। ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর মাধ‌্যমে নতুন নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৮ জুন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৫ জুন পর্যন্ত নতুন নোট বি‌নিময় করতে পারবেন সাধারণ মানুষ। সোমবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ঈদ উপলক্ষে ১৮ থেকে ২৫ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান-নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। তফসিলি ব্যাংকের ৮০টি শাখা থেকে এই নতুন নোট নিতে পারবেন গ্রাহক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা