× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসওয়ার্ড-শেয়ারিং বন্ধ হলেও নেটফ্লিক্সে বেড়েছে গ্রাহক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছে নেটফ্লিক্স। গত মে মাস থেকে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে নেটফ্লিক্সের এই নতুন নীতি। অনেকেই আশঙ্কা করেছিলেন, পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হলে হিতে বিপরীত হতে পারে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির জন্য। কিন্তু তা হয়নি। বরং পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের পর প্ল্যাটফর্মটিতে দৈনিক গড়ে ৭৩ হাজার নতুন গ্রাহক যোগ হচ্ছেন, যা আগের ৬০ দিনের গড়ের তুলনায় প্রায় ১০২ শতাংশ বেশি।

গত ২৩ মে গ্রাহকদের কাছে এক ই-মেইলে নেটফ্লিক্স জানায়, তাদের পাসওয়ার্ড শেয়ারিং নীতিমালায় পরিবর্তন আসছে। গ্রাহকদের বলা হয়, আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্ট আপনার এবং আপনি যাদের সঙ্গে থাকেন- আপনার পরিবারের জন্য। সংস্থাটির অনুমান, ১০ কোটির বেশি গ্রাহক তাদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বাড়ির বাইরের লোকদের সঙ্গে শেয়ার করেছেন।

নতুন নিয়মে, যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্স ব্যবহারকারীরা প্রতি মাসে অতিরিক্ত ৭ দশমিক ৯৯ ডলার ফি দিয়ে বাড়ির বাইরে একজন সদস্য যোগ করতে পারবেন। ডেটা প্রোভাইডার অ্যান্টেনার পরিসংখ্যান বলছে, নেটফ্লিক্সের এই সিদ্ধান্ত বেশ কাজে দিয়েছে। নতুন নীতি কার্যকরের পর চারবার তাদের দৈনিক সর্বোচ্চ নতুন গ্রাহকের রেকর্ড ভেঙেছে। এর মধ্যে গত ২৬ ও ২৭ মে দুই দিনই প্রায় এক লাখ করে নতুন গ্রাহক পেয়েছে প্ল্যাটফর্মটি। সূত্র : সিএনএন 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা