× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানের অটোমোবাইল খাতের মুনাফা বাড়ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৯:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরে জাপানের অটোমোবাইল খাতের প্রধান কোম্পানিগুলোর নিট মুনাফা বাড়বে ৪ শতাংশ। ফলে তাদের সামগ্রিক মুনাফার পরিমাণ দাঁড়াবে ৪২ দশমকি ৯ ট্রিলিয়ন ইয়েন, যা এ খাতের রেকর্ড মুনাফা হিসাবে গণ্য করছে দেশটির পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস এসএমবিসি নিক্কো। 

টোকিও স্টক মার্কেটে প্রায় ১ হাজার ৪০০টি তালিকাভুক্ত কোম্পানির আয়ের পূর্বাভাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এসএমবিসি নিক্কো সিকিউরিটিজের প্রতিবেদন। সংস্থাটির তথ্যানুসারে, ২০২৪ সালের মার্চের মধ্যে প্রত্যাশিত মুনাফা ৪১ দশমকি ৩ ট্রিলিয়ন ইয়েন নিট মুনাফাকে ছাড়িয়ে যাবে।

বাজারের ৩৩টি সেক্টরের মধ্যে পরিবহন সরঞ্জাম সেক্টরে নিট মুনাফা ধরা হয়েছে ১১ দশমিক ৪ শতাংশ। ফলে টয়োটা মোটর করপোরেশনের মুনাফা চলতি অর্থবছরে ৫ দশমকি ২ শতাংশ বেড়ে ২ দশমকি ৫৮ ট্রিলিয়ন ইয়েন হবে বলে ধারণা করা হচ্ছে, যা গত অর্থবছরের রেকর্ড সর্বোচ্চ ১৪ শতাংশের চেয়ে কম। একই সঙ্গে হোন্ডা মোটর করপোরেশন এবং নিশান মোটর করপোরেশন উৎপাদন বাড়াচ্ছে। ফলে এ অটোমোবাইল কোম্পানি দুটির নিট মুনাফা যথাক্রমে ১৫ দশমকি ১ শতাংশ এবং ৪২ শতাংশ পূর্বাভাস দেওয়া হয়েছে। সূত্র : জাপান টাইমস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা