× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টারবাকসের নয়া কৌশল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ২০:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতীয় গ্রাহকদের আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্রের কপি চেইন শপ স্টারবাকস নতুন কিছু কৌশল নিয়েছে। এ কৌশলে প্রাপ্তবয়স্ক গ্রাহকদের পাশাপাশি ভোক্তা হিসেবে শিশুদেরও টানতে চাচ্ছে। স্টারবাকস ভারতের ছোট শহরগুলোতে আরও দোকান খোলার পরিকল্পনা করছে।

ভারতে স্টারবাকসের সিইও সুশান্ত দাশ বলেন, ‌ব্যবসার আকার বাড়ার সঙ্গে নতুন ভোক্তাও পেতে হবে। কোম্পানিটি ‘‌পিকো’ নামে ১৭৫ মিলিলিটারের পানীয় বাজারে ছেড়েছে, যা ২ ডলার ২৪ সেন্টে বিক্রি হচ্ছে। এ ছাড়া একই পরিমাণ মিল্কশেক ৩ ডলার ৩৩ সেন্টে বিক্রি হচ্ছে। দুটো পণ্যই কেবল ভারতের বাজারে পাওয়া যাবে।

প্রথম বিদেশি কফি ব্র্যান্ড হিসেবে স্টারবাকস ভারতের বাজারে ৩৪৩টি দোকান খুলতে ১১ বছর লেগেছে। অথচ বেসরকারি উদ্যোগে তিন বছরে থার্ড ওয়েভ ও ব্লু টোকাই খুলেছে ১৫০টি স্টোর।

গবেষণা সংস্থা ইউরোমনিটর বলছে, ভারতের ক্ষুদ্র কিন্তু দ্রুত সম্প্রসারমাণ পানীয় বাজারের আকার ৩০ কোটি ডলার এবং প্রতিবছর এর প্রবৃদ্ধি ১২ শতাংশ। যুক্তরাষ্ট্রের বাইরে স্টারবাকসের সবচেয়ে বেশি স্টোর রয়েছে চীনে, যার পরিমাণ ৬ হাজার ২০০টি। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা