× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

সিলেট অফিস

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৭:৪৯ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১৭:৫৮ পিএম

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির আগ্রহের কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়া অ্যাম্বাসির কমার্শিয়াল কাউন্সিলর ও কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (কটরা) ডিরেক্টর জেনারেল স্যাম সু কিম।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায়। আমরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে কাজ করছি।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিলেট চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত সভায় চেম্বার নেতারা সিলেটের বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন। এ জন্য স্যাম সু কিম সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান এবং সিলেটে কোরিয়ান বিনিয়োগ আনতে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ। চেম্বারের পাবলিক রিলেশন অফিসার সাথী সিনহার সঞ্চালনায় বক্তব্য রাখেন কটরার চিফ স্পেশালিস্ট ফারুক আহমদ, সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, মো. আব্দুর রহমান জামিল, মো. মুজিবুর রহমান মিন্টু ও ফাহিম আহমদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. জহির হোসেন প্রমুখ।

স্যাম সু কিম বলেন, ১৯৬০ সালে দক্ষিণ কোরিয়া অর্থনৈতিকভাবে কেনিয়া এবং ঘানার থেকেও দরিদ্র ছিল। কিন্তু পরিকল্পিত ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে দক্ষিণ কোরিয়া এখন একটি উন্নত দেশে পরিণত হয়েছে। কোরিয়া অটো মোবাইল, এনার্জি, ব্যাটারি, পেট্রো কেমিক্যাল ইত্যাদি খাতে অনেক এগিয়ে গেছে।

ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোষাক, চামড়াজাত পণ্য, মেলামাইন, সিরামিক, প্লাস্টিক পণ্য, কৃষিপণ্য ইত্যাদি আমদানি করতে পারে। এছাড়া কোরিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশের পর্যটন, শিল্প, শিক্ষা, আইটি ইত্যাদি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

বক্তারা বলেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়া থেকে মোবাইল, মেডিকেল ইকুইপমেন্টসহ অনেক প্রযুক্তি পণ্য আমদানি করে। এসব পণ্যের কারখানা বাংলাদেশে গড়ে তুললে উৎপাদন খরচ কম পড়বে, পণ্য সহজলভ্য হবে এবং বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে দুই দেশই আর্থিকভাবে লাভবান হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা