× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএসপিএস কোড অনুযায়ী বন্দরকে আরও গতিশীল করার আহ্বান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৮:৩২ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ২১:০০ পিএম

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। প্রবা ফটো

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। প্রবা ফটো

ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড অনুযায়ী বন্দরকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বিশেষ করে বঙ্গবন্ধু টানেল ও মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগর বাস্তবায়িত হওয়ায় দেশী-বিদেশী বিনিয়োগকারীদের চট্টগ্রামের প্রতি আকর্ষণ বাড়ছে। ফলে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে চাপ বাড়ছে চট্টগ্রাম বন্দরে।’

বুধবার (৭ জুন) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েলর সঙ্গে মতবিনিময় সময় তিনি এসব কথা বলেন। 

মাহবুবুল আলম বলেন, আগামী দিনে দেশের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি বাণিজ্যের কথা বিবেচনা করে সরকার বে-টার্মিনাল প্রকল্প হাতে নিয়েছে। তাই আগামী ২০২৫ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে বন্দর চেয়ারম্যানকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দ্রুত অপারেটর নিয়োগসহ পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু, আইএসপিএস কোড অনুযায়ী বন্দরকে আরও গতিশীল করতে হবে। 

রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, ব্যবসায়ীদের সাথে চট্টগ্রাম বন্দরের রয়েছে গভীর সম্পর্ক। চট্টগ্রাম বন্দরের আজকের এই অগ্রগতির পেছনে রয়েছে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য ভূমিকা। এ সময় তিনি আগামী দিনেও বন্দরকে আরও গতিশীল এবং উন্নত সমৃদ্ধ বন্দরে উন্নীত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

একই সাথে তিনি দ্রুত বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রধানমন্ত্রীর ভিশন ও রপ্তানি লক্ষ্যমাত্রা অনুযায়ী চট্টগ্রাম বন্দরকে গতিশীল করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা