প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৬:০২ পিএম
ছবি : সংগৃহীত
নানা সংকটের কারণে টালমাটাল অবস্থায় রয়েছে বিশ্ব অর্থনীতি। এরমধ্যেই সুদহারবৃদ্ধি এবং লোন দেওয়ার বিষয়টি কঠিন করায় ২০২৪ সালে বৈশ্বিক অর্থনেতিক প্রবৃদ্ধি কম হবে বলে সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে ২০২৩ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করেছে আন্তর্জাতিক এ সংস্থাটি।
এর আগে গত জানুয়ারিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করেছিল বিশ্বব্যাংক। তখন বলা হয়েছিল, ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৭ শতাংশ। এখন সেটি কমিয়ে ২ দশমিক ৪ শতাংশ করা হয়েছে। এছাড়া চলতি বছরের শেষ ছয় মাসের প্রবৃদ্ধিও কম হবে। তবে ২০২৫ সালে প্রবৃদ্ধি ৩ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
এদিকে উন্নয়নশীল অর্থনীতির দুই-তৃতীয়াংশ দেশগুলোতে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের প্রবৃদ্ধি কম হবে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরে গ্লোবাল গ্রোস ডমিস্টিক প্রডাক্ট (জিডিপি) ২ দশমিক ১ শতাংশে উন্নীত হবে। যেখানে জানুয়ারি মাসের পূর্বাভাসে এ সংখ্যাটি ১ দশমিক ৭ শতাংশ বলা হয়েছিল। তবে এর পরিমাণও ২০২২ সালের তুলনায় কম। কারণ গত বছর বিশ্বের জিডিপি পরিমাণ ছিল ৩ দশমিক ১ শতাংশ।
এ বিষয়ে সংস্থাটিত প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেছেন, উন্নত অর্থনীতির দেশগুলোতেও গত ৫ দশকের মধ্যে ২০২৩ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে ধীর হবে।
সূত্র:আল-জাজিরা