× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইটইয়ারে ব্যর্থতায় চাকরি হারাচ্ছেন পিক্সারের ৭৫ কর্মী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৫:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ওয়াল্ট ডিজনি পিক্সার্স এবং পিক্সার অ্যানিমেশন প্রযোজিত ছবি ‘লাইটইয়ার’ লোকসান করায় কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডিজনি। সিদ্ধান্ত অনুযায়ী ছবির পরিচালক এবং প্রযোজকসহ পিক্সারের মোট ৭৫ জনকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার সংস্থা সংশ্লিষ্ট এক সূত্রে এ খবর জানা যায়। বিগত এক দশকে ডিজনিতে এটাই উল্লেখযোগ্য কর্মী ছাঁটাইয়ের ঘটনা।

লাইটইয়ার পরিচালনা করেছিলেন অ্যাঙ্গাস ম্যাকলেন। গত ২৬ বছর তিনি অ্যানিমেশন পেশার সঙ্গে যুক্ত। ডিজনি পিক্সারে কর্মরত এই অ্যানিমেটর ‘টয় স্টোরি ৪’ এবং ‘কোকো’র মতো প্রশংসিত চলচ্চিত্রগুলোর সিনিয়র ক্রিয়েটিভ টিমের অংশ ছিলেন। অন্যদিকে লাইটইয়ারের প্রযোজক গ্যালিন সুসমনকেও ছাঁটাই করা হচ্ছে বলেই জানা গেছে। সেই সঙ্গে কাজ হারাচ্ছেন পিক্সার অ্যানিমেশনের আরও ৭৫ কর্মী। যদিও এ বিষয়ে গ্যালিন এবং অ্যাঙ্গাস উভয়েই কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০১৫ সাল থেকে পিক্সারের বিশ্বব্যাপী প্রচারে ভাইস প্রেসিডেন্টের পদে নিযুক্ত হয়েছিলেন মাইকেল আগুলনেক। কর্মী ছাঁটাইয়ের তালিকায় রয়েছে তার নামও। গত ২৩ মে ওয়াল্ট ডিজনির প্রধান বব ইগার সংস্থা থেকে ৭ হাজার কর্মীর চাকরি ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন। চাকরি ছাঁটাইয়ের মধ্য দিয়ে সংস্থার সাড়ে ৫ বিলিয়ন ডলার খরচ কমানোর পরিকল্পনা করেছিলেন তিনি। সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা