× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেজারী বন্ড কিনতে পারবেন বিও হিসাবধারীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ২১:০৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী তথা বিও হিসাবধারীরা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারী বন্ড কিনতে পারবেন। রোববার (৪ জুন) কমিশনের ৮৭১ তম সভায় এ সংক্রান্ত সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভাপতিত্ব করেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীগণ তথা বিও হিসাবধারীরা তাদের সংশ্লিষ্ট স্টক ব্রোকারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারী বন্ডের প্রাইমারী অকশনে যেন অংশগ্রহণ করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে (বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড়, চট্টগ্রাম স্টক এক্সচে্জ পিএলসি, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড) আলোচনা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি প্রসেস ফ্লো এবং নির্দেশনা প্রস্তুত করা হয় যা অত্র কমিশন সভায় অনুমোদন করা হয়েছে।

ফলে সাধারণ বিনিয়োগকারীগণ প্রাইমারী অকশনে ১ লক্ষ টাকা বা উহার গুণিতক মূল্যের ট্রেজারী বন্ড ক্রয় করতে পারবেন। এতে পুজিবাজারে ট্রেজারী বন্ড বা সরকারি সিকিউরিটিজের যোগান বৃদ্ধি পাবে এবং সেকেন্ডারী মার্কেটেও উক্ত সিকিউরিটিজের লেনদেন বৃদ্ধির মাধ্যমে একটি প্রাণবন্তু বন্ডমার্কেট গড়ে উঠবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা