× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজেট প্রস্তাবের পরেই ডিএসইতে রেকর্ড লেনদেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৮:৪৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই বাজেট প্রস্তাবনায় পুঁজিবাজার নিয়ে নতুন কোন সুবিধা তো দেননি, বলেননি কোন কথাও। ফলে আশাহত হয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্ট সবপক্ষ। 

তবে বাজেট প্রস্তাবের পর প্রথম কর্মদিবস রবিবার বাজারে তেমন কোন প্রভাব পড়নি। গত দেড় মাসের উত্থানের ধারাবাহিকতা ধরে রেখে সূচক ও লেনদেনে চাঙাভাব দেখা গেছে।

রবিবার (৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। গত ৭ মাসেরও বেশি সময় পর লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। সারাদিনে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ টাকা। যা গত বৃহস্পতিবারে চেয়ে ২৫৬ কোটি ৫৭ লাখ টাকা বেশি।

একইসঙ্গে বেড়েছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। এই সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসইর লেনদেন হওয়া ৩৫০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৭ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত ছিল ১৭৩ টির।

লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ডিএসইর লেনদেনের শীর্ষে থাকা এই কোম্পানিটির ৫৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইনস্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৭৩ লাখ টাকা। এছাড়া শীর্ষে পাঁচে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ৩৭ কোটি ২৪ লাখ টাকা, এডিএন টেলিকমের ৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং রূপালী লাইফ ইনস্যুরেন্সের ৩০ কোটি ৬৫ লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৮৮ পয়েন্টে। সিএসইতে ২২০ টি কোম্পানির প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত আছে ৯২টির। সিএসইতে মোট লেনদেন হয় ২১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা