× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটকদের জন্য ম্যানগ্রোভ পুনরুদ্ধারে যাচ্ছে ইন্দোনেশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ম্যানগ্রোভ বা সমুদ্র উপকূলবর্তী বন পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে পর্যটন বিভাগকে নির্দেশ দিয়েছে সরকার। কারণ পর্যটকদের অবাধ বিচরণের কারণে ম্যানগ্রোভ বনের ব্যাপক ক্ষতি হয়েছে।

ইন্দোনেশিয়ায় অসংখ্য উপকূলীয় বন রয়েছে। দেশটিতে ১৭ হাজারের বেশি দ্বীপ রয়েছে। সম্প্রতি দেশটিতে প্রায় ৪১ লাখ হেক্টর বা ১ কোটি একর উপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ নগর উন্নয়ন এবং সামুদ্রিক মাছ (সি ফুড) চাষের ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে প্রাকৃতিক প্রতিরক্ষা ভেদ করে উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির পরিমাণ বেড়ে বনের বিশাল ক্ষতি হয়েছে। 

ইন্দোনেশিয়ার ম্যানগ্রোভ অ্যান্ড পিটল্যান্ডস রিস্টোরেশন এজেন্সি (বিআরজিএম) অনুসারে জানা যায়, গত বছরই দেশটি ৭ লাখ হেক্টর ম্যানগ্রোভ বন হারিয়েছে। ম্যানগ্রোভ বন বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, যা নিয়ে ইন্দোনেশিয়ায় পর্যটকদের সচেতন করা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি। 

দেশটির রাজধানী জাকার্তার ৫০ বছর বয়সি বাসিন্দা কনিই সিহোম্বিং বলেন, উপকূলীয় অঞ্চলের ঘোলাজলে ম্যানগ্রোভ গাছের আঁকাবাঁকা পথ দিয়ে কায়াকিং প্যাডেল বা কায়াক নামক নৌকা চালানোর সময় তিনি ট্র্যাফিক ও উড়ন্ত বিমানের শব্দ শুনতে পান, যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। কারণ রাজধানীর খুব কাছেই এ সুরক্ষিত ম্যানগ্রোভটি রয়েছে। সেখানে আমি অনেকদূর ভ্রমণ করেছি। তবে আমার জানা ছিল না যে, বাড়ির কাছাকাছি এত আকর্ষণীয় এবং সুন্দর পার্ক রয়েছে। সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা