প্রবা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ২১:১৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১১:২৫ এএম
জাপানের কোম্পানি হোন্ডা মটরস করপোরেশন। ছবি : সংগৃহীত
সাপ্লাই চেইনে ত্রুটি এবং আনুষঙ্গিক সমস্যার কারণে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে জাপানের কোম্পানি হোন্ডা মোটরস করপোরেশন। অক্টোবরে তাদের উৎপাদন ৪০ শতাংশ হারে হ্রাস পাবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। খবর রয়টার্সের।
ফলে জাপানে তাদের দুটি প্ল্যান্ট সুজুকা এবং সাইতামাতে উল্লেখযোগ্য হারে উৎপাদন হ্রাস পেতে পারে। পশ্চিম জাপানে হোন্ডার সুজুকা প্ল্যান্টে অক্টোবরের শুরুতেই ৪০ শতাংশ উৎপাদন কমানোর শঙ্কা রয়েছে। এ ছাড়া দেশটির টোকিওর উত্তরে সাইতামা প্ল্যান্টেরও উৎপাদন কমতে পারে ৩০ শতাংশ।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে, সাপ্লাই চেইনের নিয়ন্ত্রণ না থাকা, অটোমটিভ চিপস (কণ্ঠ দ্বারা পরিচালিত সাউন্ড সিস্টেম) ও অন্যান্য যন্ত্রাংশ সরবরাহের ঘাটতি থাকায় বছরের শুরু থেকেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না গাড়ি নিমার্ণকারী প্রতিষ্ঠানগুলো।
এদিকে গাড়ি উৎপাদন কমে গেলে বিভিন্ন মোটরযান নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়বে। একই সঙ্গে ভেসেল স্পোর্টস গাড়িসহ স্টেপিং মিনিভ্যান এবং সিভিক কমপ্যাক্ট কারের ব্যবসায় লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
প্রবা/এইচকে/ এসআর