× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো শুরু ৮ জুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ২০:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তিন দিনব্যাপী রোসা দ্বিতীয় কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো শুরু হচ্ছে আগামী ৮ জুন। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, আরব আমিরাত, শ্রীলঙ্কা, ভারত ও স্বাগতিক বাংলাদেশসহ সাত দেশের ৭০টি ব্র্যান্ড একই ছাদের নিচে অংশ নেবে এ মেলায়। ইভেন্ট প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের আয়োজনে মেলার স্ট্র্যাটেজিক পার্টনার রিহ্যাব ও সহযোগিতায় রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েট পার্টনার বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশন এবং এয়ারলাইনস পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইনস।

মঙ্গলবার (৩০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ওয়েম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আরিফ, পরিচালক অপারেশন রাজীব পাটোয়ারী, আকিজ বসির গ্ৰুপের মার্কেটিং ম্যানেজার শাহরিয়ার জামান, রোসার ব্র্যান্ড প্রধান গোলাম রাব্বানী, ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাফিউল ইসলাম বাবু, বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান ও এয়ারলাইনস পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ জুন প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন মেলায়। সেই সঙ্গে থাকবে স্পট অর্ডারের সুযোগ। দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা