× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটারিতে ২০ কোটি ডলার বিনিয়োগ বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ২০:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লিথিয়াম ব্যাটারি কোম্পানি মাইক্রোভাস্ট হোল্ডিংসে পূর্বনির্ধারিত ২০ কোটি ডলার বিনিয়োগ থেকে পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ। 

সংশ্লিষ্ট খাত সম্পৃক্ত একটি সূত্র জানায়, আইন প্রণেতারা চীন সরকারের সঙ্গে যোগাযোগ আছেÑ এমন প্রতিষ্ঠানে বিনিয়োগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি প্ল্যান্ট তৈরিতে তহবিল সহায়তার জন্য জ্বালানি বিভাগের সঙ্গে আলোচনা হয়েছিল মাইক্রোভাস্টের; যা ২০২১ সালে দ্বিপক্ষীয় অবকাঠামো আইন অনুসারে প্রস্তাবিত হয়েছিল। 

এদিকে গত বছরের ডিসেম্বরে দুই রিপাবলিকান আইনপ্রণেতা দেশটির জ্বালানি সচিব জেনিফার গ্রানহোমকে একটি চিঠিতে তহবিল দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করেছিলেন। সেখানে তারা বলেছিলেন, চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সঙ্গে সম্পর্ক রয়েছে মাইক্রোভাস্টের। ফলে এই প্রতিষ্ঠানে বিনিয়োগের বিষয়ে উদ্বিগ্ন তারা। 

এ বিষয়ে রিপাবলিকান প্রতিনিধি ফ্রাঙ্ক লুকাস বলেন, প্রকল্পের অনুদান বাতিল করা হলে তা বিনিয়োগকারী এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের জন্য একটা বড় জয় হিসেবেই গণ্য হবে। 

এ ছাড়াও এক বিবৃতিতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ব্যাটারি উত্পাদন ও সরবরাহ প্রক্রিয়াকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই প্রকল্পের তহবিল সংগ্রহের কথা বলা হয়েছিল, চীনের সরবরাহ প্রক্রিয়াকে দুর্বল করার জন্য নয়।

এদিকে বিনিয়োগের বিষয়টি বাতিল হওয়ার ব্যাপারে মাইক্রোভাস্টের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা প্রতিক্রিয়া জানায়নি। 

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার মার্কিন কোম্পানিগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেবে তা তাদেরই বিষয়। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’  সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা