প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৩ ২০:১২ পিএম
আপডেট : ৩০ মে ২০২৩ ২০:৩৮ পিএম
সালমান ফারসি ও সাদেকুর রহমান। প্রবা ফটো
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই বছরের জন্য সভাপতি হয়েছেন সালমান ফারসি, ব্যবস্থাপক (যন্ত্রকৌশল) এবং সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন)।
কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহসভাপতি শাহজাহান হোসেন (ব্যবস্থাপক-ক্রয়); সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার (ব্যবস্থাপক-যন্ত্রকৌশল); অর্থ সম্পাদক মোখলেস মিয়া, (সহব্যবস্থাপক-নিরীক্ষা); সাংগঠনিক সম্পাদক আশরাফ সিদ্দিকী (উপব্যবস্থাপ-আইন ও সম্পত্তি); ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান (উপব্যবস্থাপক-উৎপাদন); দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম (জুনিয়র অফিসার-ভান্ডার) এবং ৫ কার্যনির্বাহী সদস্য আহসান হাবিব, লুৎফুননেছা; গোলাম রব্বানী; মিজ রওশন আরা ও মাহবুবুল আলম।
অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালনার জন্য এবং সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতে দুই বছরের জন্য সাধারণ পরিষদের মাধ্যমে এ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
২০১৩ সালে কর্মকর্তাদের সরাসরি ভোটে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি