× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার কার্যদিবস পর ডিএসইর লেনদেন হাজার কোটির নিচে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৮:৩৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গত বছরের ৯ নভেম্বরের পর থেকে চলতি বছরের ২৩ মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের পরিমান ছিল ৯৫০ কোটির টাকা। কিন্তু গত ২৪ মে সেই রেকর্ড ভেঙে ডিএসইতে লেনদেন হয় হাজার কোটি টাকার উপরে। 

এরপর টানা চার কার্যদিবস ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এরমধ্যে তিনদিনই ছিল ১ হাজার ১০০ কোটির টাকার উপরে। কিন্তু সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এই লেনদেন নেমেছে হাজার কোটি টাকার নিচে।

মঙ্গলবার (৩০ মে) ডিএসই লেনদেন হয়েছে ৯৭৬ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১৯৮ কোটি ৫৫ লাখ টাকা কম। লেনদেন কমলেও বেড়েছে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স। যা আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৫ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত ছিল ১৯৫টির। 

ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। লেনদেনের শীর্ষে থাকা এই কোম্পানিটির শেয়ার হাতবদল হয়েছে ৪৬ কোটি ৬৪ লাখ টাকার। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওষুধ খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৫৬ লাখ টাকার। 

এ ছাড়া শীর্ষে পাঁচে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের ৪৩ কোটি ১৬ লাখ টাকা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের ৪০ কোটি ৬৪ লাখ টাকা এবং রূপালি লাইফ ইনস্যুরেন্সের ২৯ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসইতে সাপ্তাহিক শেয়ার দরবৃদ্ধির শীর্ষে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। 

এ ছাড়া লিগ্যাসি ফুটওয়্যারের ৯ দশমিক ৯৫ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ৯ দশমিক ৯৩ শতাংশ এবং ইমাম বাটনের ৯ দশমিক ৯২ শতাংশ দর বেড়েছে।

দরপতনের শীর্ষে ছিল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৬ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৮৮ শতাংশ। এ ছাড়া অগ্রনী ইনস্যুরেন্সের ৭ দশমিক শূণ্য ২ শতাংশ, ঢাকা ইনস্যুরেন্সের ৫ দশমিক ১৬ শতাংশ এবং কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের ৫ দশমিক শূণ্য ৮ শতাংশ দর কমে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত আছে ১০৮টির। সিএসইতে মোট লেনদেন হয় ১৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা