× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়রার মহাসচিব শামীম ও অর্থ সম্পাদক মিজানের বহিষ্কারাদেশ বাতিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৫:৫৯ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৭:৫৪ পিএম

শামীম আহমেদ চৌধুরী ও মিজানুর রহমান। ছবি : কোলাজ প্রবা

শামীম আহমেদ চৌধুরী ও মিজানুর রহমান। ছবি : কোলাজ প্রবা

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস- বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরীকে কার্যনির্বাহী কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ ছাড়া সংগঠনের অর্থ সম্পাদক পদে মিজানুর রহমানকেও বহাল রাখা হয়েছে। একইসঙ্গে কোম্পানি আইন ভেঙে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা-এজিএমকে বেআইনি ঘোষণা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সুবর্ণা সরকার সই করা চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বায়রার সাধারণ সদস্যরা বলছেন, সংগঠনের নির্বাচিত প্রতিনিধিদের বার্ষিক সাধারণ সভায় একতরফাভাবে বাদ দেওয়া নজিরবিহীন। ব্যক্তি স্বার্থে একটি চক্র বায়রাকে দুর্বল করতে চায়। তারা এসব বেআইনি কার্যকলাপ চালাচ্ছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংগঠনের এজিএম বেআইনি ঘোষণার সিদ্ধান্ত দেশের রেমিট্যান্স আয়ের প্রধান এই জনশক্তিখাতকে আরও গতিশীল করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় দুই পর বছর গত বছরের সেপ্টেম্বরে বায়রার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গণতান্ত্রিক সম্মিলিত সমন্বয় ফ্রন্ট ২৩টি পদে জয়লাভ করে। সম্মিলিত সমন্বয় ফ্রন্ট পায় চারটি পদ। নির্বাচনের পরপরই নতুন কমিটিকে অকার্যকর করতে অপতৎপরতা শুরু হয়। দায়িত্ব নেওয়ার পর নতুন কমিটির নেতৃত্বে বায়রার প্রথম এজিএম বসে গত ৩০ জানুয়ারি। সেদিন কয়েকজন সদস্যের যথেচ্ছাচারী আচরণের কারণে এজিএম মূলতবি ঘোষণা করা হয়। পরে আবারও সভা আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়। তবে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত বছরগুলোর এজিএম করার কথা মন্ত্রণালয়কে জানানো হয়নি।

কোম্পানী আইন-১৯৯৮ অনুযায়ী, আগের বছরের এজিএম করতে হলে উচ্চ আদালতের অনুমতি নিতে হয়। তবে ওই বছরগুলোর সভা করতে আদালত কোনো আদেশ দেয়নি। তা উপেক্ষে করে পুরনো কয়েকবছরের এজিএম করে সংগঠনের কিছু সদস্য।

সূত্র বলছে, বায়রাকে অকার্যকর করতে পরিকল্পিতভাবে ওই সভায় সংগঠনের মহাসচিব শামিম আহমেদ চৌধুরী ও অর্থ সম্পাদক মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়। মহাচিব পদে স্থলাভিষিক্ত করা হয় আলী হায়দার চৌধুরীকে এবং খলিলুর রহমানকে করা হয় অর্থ সম্পাদক।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তাৎক্ষণিক সিদ্ধান্তে বায়রার ওই বহিষ্কাকারাদেশ ছিল বেআইনি। এজন্য কোনো প্রকার কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি। তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৫(৩) (চ) ধারার ক্ষমতাবলে ওই বহিস্কারাদেশ বাতিল করা হয়েছে। একইসঙ্গে শামিম আহমেদ চৌধুরী ও মিজানুর রহমানকে স্ব স্ব পদে বহাল করা হলো। মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন) উভয় পক্ষের শুনানি গ্রহণ করে এ আদেশ দিয়েছেন।

জানতে চাইলে বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশার জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সঠিক হয়নি। এ ব্যাপারে চিঠি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা