× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাপের শেয়ারদর বেড়েছে ১৬ শতাংশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৯:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিক্রয়কর্মীদের পুনর্বিন্যাস ও সরবরাহ খরচ কমিয়ে আনায় প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ড গ্যাপ। এ ছাড়াও চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির শেয়ারদর ১৬ শতাংশ বেড়েছে। 

এদিকে পণ্য সরবরাহ খরচ কমে যাওয়ায় অনেকটা স্বস্তিতে আছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। ফলে গ্যাপের ত্রৈমাসিক মার্চেন্ডাইজ মার্জিন শেয়ার বেড়ে ৬১০ বেসিস পয়েন্টে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ক্যাটরিনা ওকনেল জানান, গত বছর পোশাকের বিক্রি কমে যাওয়ায় টানা দুই প্রান্তিকে মুনাফার বিপরীতে তাদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে তাদের ২৭ শতাংশ পর্যন্ত লোকসান হয়েছে।

অন্যান্য খুচরা পণ্য বিক্রি প্রতিষ্ঠানগুলোর মতো কোভিডকালে গ্যাপের পোশাকের চাহিদা বেড়ে যায়। ফলে অনলাইনে অর্ডার ও বিক্রি বৃদ্ধি পায়। 

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা সিএফআরএর বিশ্লেষক জাচারি ওয়ারিং বলেন, ‘২০২৩ সালের প্রথম প্রান্তিকে গ্যাপের লাভের পরিমাণ লক্ষ্যমাত্রার তুলনায় বেশ ভালো ছিল। যদিও ২০২২ সালের সেপ্টেম্বরের পর দুই দফায় ২ হাজার ৩০০ কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাল মিলিয়ে উচ্চ মূল্যস্ফীতিতে ক্ষতির পরিমাণ কমিয়ে আনার অজুহাতকে সামনে আনে গ্যাপ।’  সূত্র : রয়টার্স 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা