× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এরদোয়ানের বিজয়ে লিরার অবমূল্যায়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৯:৫১ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ২০:০১ পিএম

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ডলারের বিপরীতে নিজেদের মুদ্রা লিরার ক্রমাগত অবমূল্যায়নের জেরে সংকটে পড়েছে তুরস্কের অর্থনীতি। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পুনরায় জয়লাভের পর লিরার শক্তি আরও কিছুটা কমেছে। 

সোমবার (২৯ মে) ১ ডলারের বিপরীতে লিরার মান কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ০৬। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়েলস ফার্গোর অর্থনীতিবিদ ব্রেন্ডন ম্যাককেনা বলেন, ’নির্বাচনে এরদোয়ানের পুনরায় বিজয়লাভে তুর্কি লিরার প্রতি অনেকেরই বেশ হতাশাজনক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে।’

এর আগে ম্যাককেনা এক পূর্বাভাসে জানিয়েছিলেন, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষ নাগাদ ডলারের বিপরীতে লিরার মান ২৩-এর বেশি হবে। যা সর্বনিম্নে পৌঁছে নতুন রেকর্ড তৈরি করবে। এ ছাড়াও আগামী বছরের শুরুতে লিরার মান আরও কমে ২৫-এ পৌঁছবে।

এদিকে গত পাঁচ বছর ডলারের বিপরীতে লিরার মান কমেছে প্রায় ৭৭ শতাংশ। ব্রেন্ডন ম্যাককেনা পূর্বাভাসে বলেন, ’আগামীতেও তুরস্কের অপ্রচলিত মুদ্রানীতি এবং অর্থনৈতিক নীতিকাঠামো বহাল থাকবে। ফলে এর প্রভাব পড়বে দেশটির মুদ্রাবাজারে।’ 

অপরদিকে তুরস্কের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপ জোরালো করার পরিবর্তে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি এবং রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে সুদের হারও বাড়ানো হয়েছে। যা মূলত মূল্যস্ফীতিকে আরও তীব্র করেছে। তাই প্রেসিডেন্ট এরদোয়ানের ‘বর্তমান পদক্ষেপ টেকসই নয়’ বলে ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন ব্লুবের অ্যাসেট ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ টিমোথি অ্যাশ। 


সূত্র : সিএনবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা