× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যক্তিগত সহকারী হয়ে উঠবে এআই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৪:২৭ পিএম

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি : সংগৃহীত

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এক সময় মানুষের ব্যক্তিগত সহকারী হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি এর আগেও বিভিন্ন সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে ইতিবাচক কথা বলেছেন। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘আই ফরওয়ার্ড ২০২৩’ নামে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এমন একটি ব্যক্তিগত সহকারী তৈরি করবে, যা মানুষের জন্য কাজ করতে সক্ষম হবে। ভবিষ্যতে প্রযুক্তিগত প্রতিযোগিতায় জয়ী হতে হলে কৃত্রিমভাবে বুদ্ধিমান এজেন্টের বিকাশ ঘটাতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে ভবিষ্যতে সার্চ ইঞ্জিন, উৎপাদনশীলতা ও অনলাইন শপিং সাইটগুলোয় ব্যাপক পরিবর্তন আসবে। এগুলো চলে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে।

অনুষ্ঠানে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা আরও বলেন, বছরের পর বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠান ভোক্তাদের সহযোগিতা করতে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি যন্ত্রকে ব্যক্তিগত সহকারী হিসেবে তৈরি করতে কাজ করেছে। 

দক্ষ ডিজিটাল এজেন্ট কীভাবে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের বর্তমান ব্যবসাগুলোকে সহায়তা করতে পারে, তার ব্যাখ্যা করে বিল গেটস বলেন, ‘আপনি ভবিষ্যতে আর কখনও কোনো অনুসন্ধান (সার্চ ইঞ্জিন) সাইটে যাবেন না। আপনি কখনও অ্যামাজনে পণ্য খুঁজতে যাবেন না। এ খাতে যে প্রতিষ্ঠান এগিয়ে যাবে, তারাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে লাভজনক দিকে নিয়ে যাবে।’ সূত্র : গ্যাজেটস নাউ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা